ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপিলে বৈধ ঘোষণা ফয়জুন্নুর আখনের মনোনয়ন

আপিল শুনানি শেষে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী মোঃ ফয়জুন্নুর আখন রাসেলকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় তিনি জানান, আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ বলে স্বীকৃতি পেয়েছে। এ সময় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি জনগণের ভালোবাসা ও ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিজয়।

ফেসবুক বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ এবং আগামীর লড়াই হবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ, এই লড়াইয়ে বিজয় হবে জনগণের।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির হয়ে ‘হাতি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ ফয়জুন্নুর আখন রাসেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আপিলে বৈধ ঘোষণা ফয়জুন্নুর আখনের মনোনয়ন

আপডেট : ০৪:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬