ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী জালাল উদ্দিনের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • 152

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজ ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ সংঘটনের অভিযোগও রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব অভিযোগ অনুসন্ধানকালে জালাল উদ্দিন ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। সেখানে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যেই উল্লিখিত ব্যাংক হিসাবগুলোতে লেনদেন করা হয়েছে। যেকোনো সময় এসব হিসাব থেকে অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। এ কারণে রাষ্ট্রের স্বার্থে তার ও তার স্বার্থসংশ্লিষ্টদের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর একই অভিযোগে চাঁদপুর-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিএনপির প্রার্থী জালাল উদ্দিনের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আপডেট : ০৭:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬