ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচনে পরিবহন সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী চাঁদপুরের মাহিদ হোসেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 54

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মো. মাহিদ হোসেন।

প্রতিষ্ঠার ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল”-এর প্রার্থী হিসেবে মাহিদ হোসেন পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি মোট ৪,০২৩ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী তাওহীদুল ইসলাম। প্রায় এক হাজার ভোটের ব্যবধানে মাহিদ হোসেন বিজয় লাভ করেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাহিদ হোসেন বর্তমানে চাঁদপুরস্থ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করায় সংগঠনের বিভিন্ন আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সরব উপস্থিতি নেতাকর্মীদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।

এই বিজয়কে ছাত্রদলের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জকসুর পরিবহন সম্পাদক পদে বিজয়ী মাহিদ হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের বদরপুর গ্রামের সন্তান। তিনি মুন্সীরহাট জি অ্যান্ড এ আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৮ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।

তার এ সাফল্যে নিজ এলাকা চাঁদপুরসহ আশপাশের অঞ্চলের মানুষদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিজয় প্রতিক্রিয়ায় মাহিদ হোসেন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মাহিদ হোসেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জকসু নির্বাচনে পরিবহন সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী চাঁদপুরের মাহিদ হোসেন

আপডেট : ০৬:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬