ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক মো. আব্দুল মোতালেব ভুঁইয়াকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম। প্রধান শিক্ষক মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মো. আব্দুল মোতালেব ভুঁইয়া। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাসান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাক মিয়াজী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল গফুর পাটওয়ারী, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হান্নান, বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূল স্বপন।
সিনিয়র শিক্ষক কালু হায়দারের উপস্থাপনায় সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, মো. ইমান হোসেন বাবু, শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক মাওলানা মো. আনোয়ার হোসেন ও মো. ফরহাদ হোসেন, প্রাক্তন শিক্ষার্থী আবু বকর ছিদ্দিক, অধ্যয়নরত শিক্ষার্থী মারিয়া আক্তার।
পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. আবু ছাইদ, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন, কুলছুমা আক্তার ও গীতা থেকে পাঠ করেন, ঈশিকা পোদ্দার। এসময় অতিথি রুহুল আমিন সোহাগ’সহ অন্যান্য অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

আপডেট : ০১:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬