ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 221

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা এবং আনুমানিক ১০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার ছেংগারচর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আল মামুন টিটু (২৪) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পরবর্তীতে পুলিশ বড় ঝিনাইয়া এলাকায় দুলাল বেপারীর মালিকানাধীন আবাদি জমিতে বর্গাচাষী মো. মোসলেম মিয়ার খড়ের গাদার ভেতরে সন্দেহজনক দুইটি ব্যাগ পড়ে আছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানার ওসি মো কামরুল হাসান, এসআই জাফর আহমেদ, এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান সহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজনের সামনে তল্লাশি চালিয়ে খড়ের গাদা থেকে দুইটি ব্যাগ উদ্ধার করা হয়।

তল্লাশিতে একটি কালো রঙের রেক্সিনের ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া যায় নগদ ২ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। অপর একটি ক্রীম রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা নেভি-ব্লু রঙের পলাশ জুয়েলার্সের গহনার বক্স, ‘লোকনাথ বাবা স্বর্ণ শিল্পালয়’ লেখা একটি ছোট কাপড়ের ব্যাগ এবং নীল-কালো রঙের আরেকটি ছোট ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ০৬ ভরি ০৪ আনা ০৫ রতি ০৬ পয়েন্ট স্বর্ণালংকার। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১০ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় জব্দ তালিকামূলে তা থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া টাকা ও স্বর্ণালংকার আমরা আইনানুগভাবে জব্দ করেছি। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে। কেউ যদি এসব মালামালের বৈধ মালিকানা দাবি করেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার

আপডেট : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬