ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই

চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার বলেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, কিছু হতেও পারে না। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলাধুলায় সময় কাটাতে পারে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বালুচর যুব সমাজের সার্বিক সহযোগিতায় বালুচর ফরাজী বাড়ি মাঠে বালুচর আদর্শ ক্লাব আয়োজিত টিভি কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের সিজন-৪ এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে‌ তিনি এ কথা বলেন।

আলমগীর সরকার বলেন, দেশকে মাদকমুক্ত ও তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।

এ সময় তিনি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান।
পশ্চিম শিকিরচর একাদশ বনাম এসএসসি-২০২৪ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে কোন‌ দলই গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায়। ২-০ গোলে এসএসসি-২০২৪ দল চ্যাম্পিয়ন হয়।

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য কাউসার মেহেদীর সঞ্চালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে‌ প্রধান অতিথির বক্তব্য রাখেন – চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, মহিলা দল নেত্রী নুরুন্নাহার শেফু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই

আপডেট : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬