ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে বিএনপির দুই প্রার্থিতা বাতিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 162

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আরও দুইজন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতাও বাতিল ঘোষণা করে ইসি। এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের বিষয়ে আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে বিএনপির দুই প্রার্থিতা বাতিল

আপডেট : ০৬:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬