মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী আজ।
১৯৩৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য ভূমিকা রাখা এই মহান নেতা। মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে তাঁর স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়। স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে তিনি বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন।
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তাঁর আদর্শ ও দর্শন আজও জাতির জন্য পথনির্দেশক হয়ে আছে।
দিনটি উপলক্ষে দেশবাসীর পক্ষ থেকেও এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- 84
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















