ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • 193

চাঁদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি, প্রচার-প্রচারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়। জেলা প্রশাসক বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে এবং ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির ড. আ ন ম এহসানুল হক মিলন ধানের শীষ, জামায়াতে ইসলামীর আবু নছর মোঃ মকবুল আহমেদ দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদের এনায়েত হোসেন ট্রাক প্রতীকসহ মোট ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলনের মুফতি মানসুর আহমেদ সাকী হাতপাখা, বিএনপির ড. মোঃ জালাল উদ্দিন ধানের শীষসহ মোট ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শাহাজাহান মিয়া দাঁড়িপাল্লা, কমিউনিস্ট পার্টির কমরেড জাহাঙ্গীর হোসেন কাস্তে প্রতীকসহ ৭ জন প্রার্থী প্রতীক পান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির লায়ন মোঃ হারুনর রশীদ ধানের শীষ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী ঘুড়ি ও চিংড়ি প্রতীকসহ মোট ৮ জন প্রার্থী প্রতীক লাভ করেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক ধানের শীষ, ইসলামী আন্দোলনের আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী হাতপাখা, জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন লাঙ্গল প্রতীকসহ ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে চাঁদপুরে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপডেট : ০৩:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬