ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে জব্দকৃত ১০৩ মণ জাটকা এতিমখানায় ভিতর

ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বুধবার (২১ জানুয়ারি) রাত দেড়টার দিকে কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী-০৭ এ তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চটি থেকে ৪ হাজার ১৫০ কেজি (১০৩ মণ ৩০ কেজি) জাটকা জব্দ করা হয়। যার মূল্য ২৯ লক্ষ টাকা। পরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তার পরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহারে জাটকা পাচারের চেষ্টা করছে। জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং জাটকা সংরক্ষণে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে জব্দকৃত ১০৩ মণ জাটকা এতিমখানায় ভিতর

আপডেট : ০৩:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬