ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রাকচা”পা”য় প্রা”ণ গেল আল-আমিন একাডেমীর ছাত্র রাফিনের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 212

চাঁদপুর শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহপাঠী ও শিক্ষাপ্রতিষ্ঠানে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আনুমানিক আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট এলাকায় চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ি ফেরার পথে কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংক বহনকারী একটি ট্রাক সড়ক পার হওয়ার সময় রাফিনকে চাপা দেয়।
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রাফিনের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে জরুরি বিভাগের অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
নিহত রাফিন শহরের নাজিরপাড়া এলাকার সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা মো. শাহিনের ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুরে। এসব তথ্য নিশ্চিত করেছেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
এ মর্মান্তিক ঘটনায় রাফিনের পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকরাও শোকাহত। স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ভারী যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ট্রাকচা”পা”য় প্রা”ণ গেল আল-আমিন একাডেমীর ছাত্র রাফিনের

আপডেট : ০৮:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬