প্রিয় হাজীগঞ্জ ও শাহরাস্তিবাসী
জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ও এলডিপির পক্ষ থেকে চাঁদপুর–৫ সংসদীয় আসনে আমাকে যে আস্থা ও দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি।
একই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চাঁদপুর-৫ আসনের ৫ লক্ষাধিক সন্মানিত ভোটার, জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় জোটের সর্বস্তরের নেতাকর্মী, এবং ১০ দলীয় জোটের সম্মানিত শরিক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি, যাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ও সহযোগিতায় আজকের এই পথচলা শুরু।
জোটের বৃহত্তর স্বার্থে যারা ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতা, জনবান্ধন ও পরীক্ষিত রাজপথের সাহসী অকুতোভয় বীর, শ্রদ্ধেয় অধ্যাপক আবুল হোসেন সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর রাজনৈতিক শিষ্টাচার ও শৃঙ্খলাই গণতন্ত্রকে শক্তিশালী করেছে এই আসনে।
আমি বিশ্বাস করি হাজীগঞ্জ-শাহরাস্তির মাটি ও মানুষই এই এলাকার সবচেয়ে বড় শক্তি। সকল ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও নারীদের ন্যায্য অধিকার আদায়ে আমি আপনাদের সঙ্গে নিয়েই পথ চলতে চাই। এই আসনে সুষম উন্নয়ন, চাঁদাবাজি বন্ধ করা, জমি দখল বানিজ্য, মাদক বানিজ্য বন্ধ করে দেয়া হবে। সুশাসন নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি সহ প্রশাসনকে বহুমাত্রিক জনবান্ধন প্রশাসন হিসেবে গড়ে তোলা হবে। জামায়াতে ইসলাম সহ সকল রাজনৈতিক দল এবং জনগণকে সাথে নিয়ে পরামর্শের ভিত্তিতে কল্যান ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্হা গড়ে তোলা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের ও মহান মুক্তিযুদ্ধের চেতনা একসাথে ধারণ করে বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তোলা হবে।
ইনশাআল্লাহ, আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারব।
সবার দোয়া ও সহযোগিতা কাম্য। মহান আল্লাহ আমাদের সহায় হোন। বিজয় আসবেই ইনশাআল্লাহ
ড. নেয়ামুল বশির, এফসিবিএ
প্রার্থী, চাঁদপুর–৫
১০ দলীয় জোট




















