ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৭:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 103
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ জানুয়ারি (শুক্রবার) ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা হবে। তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুস হেলাল, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন এবং ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি মো. ওসমান গনীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভা শেষে জামায়াতের প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও মিছিল করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পাইকপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬