ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেজর রফিক | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭টি ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। শনিবার (১৮ জুন) দিনব্যাপী তিনি উপজেলা গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের এই ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে ৫টি ভবনের উদ্বোধন ও ২টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানগুলোতে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ২৭ বছর পূর্বে আপনাদের ভোটে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তখন দুই উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক, প্রায় ৩০টি ব্রীজ-কালর্ভাট, হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতল ভবন এবং বাকিগুলো টিনের ঘর ছিল। এখন ২৭ বছর পূর্বের ছবি ও বর্তমান ছবির সাথে তুলনা করে দেখবেন কতটা উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, আমি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় প্রায় ৮’শ কিলোমিটার পাকা সড়ক, প্রায় ৪’শ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণ করেছি। একসময় এলাকায় এলে বিদ্যুতের জন্য শত শত সুপারিশ করতে হতো। যাও দুই-চারটি সংযোগ দেওয়া হতো, তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ আসতো, আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে যায়।
তিনি আরো বলেন, দুই বছর পূর্বে হাজীগঞ্জ-শাহরাস্তিতে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এখন বিদ্যুতের জন্য সুপারিশ লাগেনা। বিদ্যুৎ অফিসের লোকজন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংযোগের জন্য লোকজন খুঁজে বেড়ায়। এসব উন্নয়ন সম্ভব হয়েছে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ট নেতৃত্বে। এখন আর উন্নয়ন কাজ তেমন একটা বাকি নেই। আগামি দিনে মানুষের কর্মসংস্থান নিয়ে নিয়ে কাজ করবো আমরা।
দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।

এদিন দিনের শুরুতেই গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মোশারফ হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিন মিয়ার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল। দোয়া ও মোনাজাত করেন, সিনিয়র শিক্ষক এটি হোসাইন আহমেদ তালুকদার।
সকাল সাড়ে ১০ টায় কাঁকৈরতলা ইসলামীয়া আলীম মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মেলেটারী, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য নাজির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আহমেদ। এ সময় মানপত্র পাঠ করেন মাদরাসার উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান।
সহকারী শিক্ষক মাও. মো মজিবুর রহমান ও মো. ফারুক হোসাইনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রাজু, শিক্ষার্থীদের পে সুমাইয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ ওমর ফারুক, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন হাফেজ মো. জয়নাল আবেদীন।
দুপুর সাড়ে বারোটার দিকে মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, এলাকাবাসীর পক্ষে সার্জেন্ট (অব.) মো. আবুল কাশেম।

এদিন বেলা সাড়ে তিনটায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও দারুসসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদরাসার সুপার মা. মো. নাছির উদ্দিন। দোয়া ও মোনাজাত করেন, সহ-সুপার আনম খলিলুর রহমান।
এরপর একই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডমিক ভবনের উদ্বোধন এবং ২য়, ৩য় ও ৪র্থ তলা নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশগাঁও ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আযহারুল কবির ও দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজ ও বিদ্যালয়েল শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, নুরুল আমিন হেলাল, ইউসুফ প্রধানীয়া সুমন ও মজিবুর রহমান মজিব উপস্থিত ছিলেন।

এছাড়াও বাকিলা ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন, কাঁকৈরতলা ইসলামীয়া আলীম মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেজর রফিক | Rknews71

আপডেট : ০৫:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২