ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানুয়া বাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণমিছিল ও পথসভা  

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ১০:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 312
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী লায়ন হারুনুর রশিদ-এর সমর্থনে উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া বাজারে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ৩ ও ৪নং ওয়া‌র্ডের আয়োজনে এই গণ‌মিছিল ও পথসভাটি অনুষ্ঠিত হয়। গণমিছিলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভায় ইউনিয়ন বিএনপি নেতা আঃ ছাত্তার পাটওয়ারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের ৯নং ইউনিয়ন নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী মানিক মেম্বার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক বাচ্চু, বিএনপি নেতা মো. মিজানুর রহমান পাটওয়ারী, সাবেক ছাত্রদল নেতা অপু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আঃ আজিজ মেম্বার, সৈয়দ আহম্মদ খান, বিল্লাল মুন্সী, আঃ সালাম চৌধুরী, আবুল হোসেন-সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, এই এলাকার সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার মাধ্যমে লায়ন হারুনুর রশিদকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ধানুয়া বাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণমিছিল ও পথসভা  

আপডেট : ১০:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬