শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানায় মঙ্গলবার রাতে শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী এলাকায়
শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেন।
আটককৃতরা হলেন উপজেলার হোসেনপুর গ্রামের সুজন (২০) কচুয়া আশ্রাফপুর গ্রামের মোঃ সিফাত হোসেন (১৯) ও শাহরাস্তির হোসেনপুর গ্রামের মোঃ ইমতিয়াজ হোসেন (২২)
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৭, তারিখ- ২৮ জানুয়ারি, ২০২৬; জি আর নং-১৭, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে পরদিন পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।




















