ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ গণঅধিকার পরিষদের প্রার্থী বিএম গোলাফ হোসেনের

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • 85

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী বিএম গোলাফ হোসেন (ট্রাক মার্কা) নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

বিএম গোলাফ হোসেন বলেন, আমার নির্বাচনী প্রচারণায় চারটি মাইক ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে দুই-তিনটি স্থানে প্রচারণা চালাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। তবে এখন পর্যন্ত বিষয়টি প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ রাতের মধ্যেই প্রশাসনকে বিষয়টি অবহিত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, যাতে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আগামী ১২ তারিখ ভোটের দিন ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

গণসংযোগ প্রসঙ্গে তিনি জানান, মতলবের বিভিন্ন স্থানে সাধারণ জনগণ তাকে সাদরে গ্রহণ করছে। অনেক ভোটার তার প্রতি সমর্থন ও ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তাকে নির্বাচনী লড়াইয়ে আরও আশাবাদী করে তুলেছে।
নির্বাচিত হলে তিনি মতলবে সন্ত্রাস, মাদক ব্যবসা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ট্রাক মার্কা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি মতলববাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন।
এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ গণঅধিকার পরিষদের প্রার্থী বিএম গোলাফ হোসেনের

আপডেট : ০৮:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬