ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বৃহত্তর সুন্নী জোটের মনোনীত এমপি প্রার্থী চেয়ার মার্কার গণসংযোগ ও পথসভা

শাহরাস্তিতে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী চেয়ার মার্কার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি  দুপুর হতে রাত ৮টা পর্যন্ত উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ মৌলভী সাহেবের দরর্জা, ফেরুয়া বাজার, নরিংপুর রোশা মার্কেটসহ বিভিন্ন স্থানে ও পৌরসভার মেহার কালীবাড়িতে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন বৃহত্তর সুন্নী জোটের মনোনিত চাঁদপুর-৫, শাহরাস্তি-হাজিগঞ্জ আসনের সংসদ সদস্য চেয়ার মার্কার প্রার্থী  ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

পথসভায় বক্তারা বলেন কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সংসদে ইসলামের পক্ষে কথা বলার জন্য  আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা চেয়ার মার্কায় ভোট দিয়ে আমাকে কথা বলার সুযোগ দিন। ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হবে।  আমি নির্বাচিত হলে সমাজে কোন অনিয়ম ও দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি,দখলবাজি হতে দেব না।

পথসভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি রোটা:জাকির হোসেন মিয়াজী, জেলা দপ্তর সম্পাদক এডভোকেট মুহাম্মদ শেখ ফরিদ মজুমদার, শাহরাস্তি উপজেলা সভাপতি  মুফতি জিয়াউল হক রেজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা সেক্রেটারী আলহাজ্ব মু.ইমাম হোসাইন সহ সুন্নি জোটের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে বৃহত্তর সুন্নী জোটের মনোনীত এমপি প্রার্থী চেয়ার মার্কার গণসংযোগ ও পথসভা

আপডেট : ০৯:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬