শাহরাস্তিতে পৌর ছাত্রদল নেতা মোঃ হাসান আলী মিয়াজী ও মোঃ হোসাইন মিয়াজীর জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েলের আয়োজনে মেহের কালীবাড়ি দক্ষিণ বাজার ফানামা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে পৌর ছাত্রদল নেতা হাসান, হোসেনের জন্মবার্ষিকী পালন করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল।
সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ ইমাম হোসেন, মোঃ রাসেল ইসলাম সুজন, ছাত্রদল নেতা আনিসুর রহমান, মোঃ রাশেদ আহমেদ, মোঃ ইউসুফসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন হাসান ও হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ পাক তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করুক
শাহরাস্তিতে ছাত্রদল নেতা হাসান ও হোসেনের জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত
-
মোঃ জামাল হোসেন - আপডেট : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- 519
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















