প্রবাসীদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখায়, সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের সভাপতিকে দূতাবাস এর পক্ষ থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবসে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে মানামায় আল কামেল লঞ্জে সংগঠনের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকীর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুল আলম হামিদ,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আরিফ, সিরাজুল ইসলাম, বাবু অনকুল,শামিম আহমেদ অলি,আব্দুস সাত্তার, দিলদার মাহমুদ, এম এম শামিম,শেখ সিতু, সাইদুর রহমান সুহেল, মোঃ রানা, মোহাম্মদ সাদ,সুমন,মুক্তার মিয়া,কায়েস আহমেদ, সাব্বির, জুবায়ের খান সহ অনেকে,,
বক্তারা বলেন বাহরাইনস্থ বৃহত্তর মৌলভীবাজারের প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন,অসুস্থ প্রবাসীদের এয়ার টিকেট দিয়ে সহযোগিতা মৃত প্রবাসীদের লাশ দেশে প্রেরণ সহ দেশে বিভিন্ন দুর্যোগের সময় ত্রান সামগ্রী ও নগদ টাকা বিতরণ করে আসছেন,সংগঠনের সভাপতিকে দূতাবাস থেকে সম্মানিত করায় এ কাজের ধারাআগামীতে আরো দ্বিগুণ হবে।




















