হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় জমায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনিত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির। সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হাজীগঞ্জ ও পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় তাঁর কর্ম-পরিকল্পনা ও নির্বাচনী ভাবনা তুলে ধরে ড. নেয়ামুল বশির বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে ১১ দলীয় জোট কল্যাণমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। যার মাধ্যমে পুরাতন বন্দোবস্ত ভেঙ্গে ক্ষমতার পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশে স্বৈরশাসক প্রতিষ্ঠিত হবে না।
তিনি বলেন, সন্ত্রাস, ঘুম, খুন, দুর্নীতি ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে ৫৪ বছর কেটে গেছে। আমরা চাই, রাষ্ট্র ও সরকার যেনো এক না হয়। রাষ্ট্র সবার উর্ধ্বে। এখানে বিভিন্ন দল সরকারের দায়িত্ব পালন করবে। কিন্তু রাষ্ট্রের বিপক্ষে যায়। এমন কিছু মেনে যাওয়া যায়না। রাষ্ট্রের প্রয়োজনে আমরা সবাই এক ও অভিন্ন।
নির্বাচনি এলাকার বিষয়ে ড. নেয়ামুল বশির বলেন, আমি নির্বাচিত হলে এবং ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে তিন দিনের মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তিকে মাদক ও চাঁদাবাজমুক্ত উপজেলা ঘোষণা করা হবে। দুই উপজেলায় হয় মাদক কারবারী ও চাঁদাবাজরা এসব অপকর্ম ছাড়বে, না হয় তাদের এলাকা ছাড়তে হবে।
পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান ও উন্নয়ন কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে দুইটি ফাউন্ডেশন করতে চাই। যে ফাউন্ডেশনের মাধ্যমে দারিদ্রতা ও বেকারত্ম দূরীকরণ, অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ড. নেয়ামুল বশির সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তালেমূল কোরআনের জেলা সভাপতি মাও. মীর হোসাইন, উপজেলা জামায়াতের আমীর বিএম কলিমুল্লাহ মিলন, নায়েবে আমীর মাও. মোজামে¥ল হোসেন পরান, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসনাত পাটওয়ারী, সেক্রেটারী মাও. সফিকুর রহমান, জামায়াত নেতা ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকি, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিল’সহ দলীয় নেতৃবৃন্দ।




















