শাহরাস্তিতে ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে রায়শ্রী দক্ষিণ ইউপি’র ৩নং ওয়ার্ডর কুরকামতায় বিএনপি’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ওয়ার্ড বিএনপির আয়োজনে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী চাদঁপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম।
ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায়
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন , মোঃ দিদারুল আলম দিদার,
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেম উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা সোলেমান মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির,
ইউনিয়ন মহিলা দলের সভাপতি রওশন আরা বেগম,
উপজেলা শ্রমিকদের নেতা মোঃ রাশেদ আলম,
স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেন, মোঃ রাজ
মোঃ হানিফ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।
আগামী ১২ ই ফেব্রুয়ারি বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের ব্যবস্থার লক্ষ্যে এবং,
“শাহরাস্তি–হাজীগঞ্জের প্রতিটি মানুষ, পরিবারের সদস্য। ন্যায়ভিত্তিক উন্নয়ন, সুশাসন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের
মূল লক্ষ। এছাড়াও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নমূলক কাজের লক্ষ্যে সবাইকে অনুরোধ করছি, ধানের শীষে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।




















