ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ধানের শীষ প্রতীকের প্রচারপত্র বিতরণ করলেন কেন্দ্রীয় ড্যাব নেতা

বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে মতলব উত্তরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহেব বাজার থেকে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন তিনি। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারি চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্তিনের পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারপত্র বিতরণ করেন।
গণসংযোগ বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজবাহ উদ্দিন মেজু, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, ছাত্রদল নেতা হাবিবুর রহমান’সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক তথ্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। পাশাপাশি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনা ব্যাখ্যা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে ডা. শামীম সাংবাদিকদের বলেন, আমরা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছি। ১২ তারিখে আমরা ঐক্যবদ্ধ থেকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিব। আমরা সকাল সকাল ভোট কেন্দ্রে যাব। সুষ্ঠুভাবে ভোট দিব। ধানের শীষে ভোট দিয়ে জালাল ভাইয়ের পক্ষে বিজয় ছিনিয়ে আনব।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ধানের শীষ প্রতীকের প্রচারপত্র বিতরণ করলেন কেন্দ্রীয় ড্যাব নেতা

আপডেট : ১০:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬