ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ : উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাতা মার্কার প্রার্থী বিল্লাল মিয়াজির গণসংযোগ

নির্বাচনী প্রচারণায় চাঁদপুর-২ আসনে ছাতা মার্কা প্রতীকে মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেংগারচর বাজার ও আশপাশ এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মতলব উত্তর উপজেলা এলডিপি সভাপতি আলাউদ্দিন প্রধান, পৌর সভাপতি নুর হোসেন’সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।
গণসংযোগে বিল্লাল হোসেন মিয়াজিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ, শুভেচ্ছা ও সমর্থনের চিত্র ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে বক্তব্যে মো বিল্লাল হোসেন মিয়াজি বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। মানুষের কষ্ট, দুর্দশা ও ন্যায়বঞ্চনার গল্প আমি কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই জনপ্রতিনিধি হতে আসা। আমার লক্ষ্য চাঁদপুর-২ আসনকে একটি পরিচ্ছন্ন, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থায় রূপান্তর করা।”
তিনি আরও বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি। আগামীর একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে এই প্রচারণায় আপনাদের উপস্থিতি ও সমর্থন আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

নেতাকর্মীরা বলেন, এই গণসংযোগ প্রমাণ করে চাঁদপুর-২ আসনের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে প্রস্তুত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২ : উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাতা মার্কার প্রার্থী বিল্লাল মিয়াজির গণসংযোগ

আপডেট : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬