ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার ও  ভীতি প্রদর্শনের অভিযোগে ফরিদগঞ্জে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

  • জসিম উদ্দিন:
  • আপডেট : ০৬:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 58
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী সহিংসতা, নাশকতা ও ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। তিনি অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী মো. আব্দুল হান্নানের অনুসারীদের একটি অংশ পরিকল্পিতভাবে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৩ নভেম্বর ২০২৫ সালে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা, বিলবোর্ডে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরও বলেন, লায়ন মো. হারুনুর রশিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি গুপ্টি পশ্চিম ইউনিয়নে ধানের শীষের সমর্থকদের প্রচারণাকালে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া দলের ত্যাগী নেতাকর্মীদের আর্থিক প্রলোভন ও চাকরির আশ্বাস দিয়ে দলত্যাগে বাধ্য করার চেষ্টার অভিযোগও তোলা হয়। প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ, ভোট কেনার চেষ্টা এবং ধানের শীষ প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়। রূপসা বাজার ও খাজুরিয়া বাজার এলাকায় দোকানপাট, সিএনজি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও উল্লেখ করা হয়।
বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশীমিদ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো কটূক্তি করা হয়নি, বরং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলি নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে। যদিও সন্ধ্যার পর যে কোন সময় প্রার্থী এম এ হান্নানের পাল্টা সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল ও মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নাশকতার ও  ভীতি প্রদর্শনের অভিযোগে ফরিদগঞ্জে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট : ০৬:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬