ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে বিদেশি পি’স্ত’লসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রে’ফ’তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’(২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মতলব উত্তর থানাধীন পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতর চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয় বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তার সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিমন কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হোসনাইন সানীবের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-২৬/২০২৬) দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে বিদেশি পি’স্ত’লসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রে’ফ’তার

আপডেট : ০৬:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬