ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ম্যারাথন অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি উপজেলা ও পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক ছাত্রনেতা ও কর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিটি শাহরাস্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মাঠে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের পরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক মাহাবুব আলম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, চাঁদপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাউসার আলম এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক অধ্যাপক শাহ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা উত্তর অঞ্চলের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, দক্ষিণ অঞ্চলের সভাপতি কাউসার আলম, উত্তর অঞ্চলের সেক্রেটারি আল আমিন পাটোয়ারী, পৌরসভা সেক্রেটারি শাহেদ আলী তাহমীদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের ভিত্তিতে ছাত্রসমাজ গঠনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মেহার কালিবাড়ি থেকে ওয়াকওয়ে হয়ে খেয়াঘাট পর্যন্ত এই মেরাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে আরও ৫০ জনকে উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট : ০৭:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬