চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী যুব সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের ফটিকখিরা-কুরকামতা এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় মহিলা নেত্রী সেলিনা সুলতানা নিশিতাসহ কেন্দ্রীয় মহিলা নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।
গণমিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবুল হাসিম, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির, ইউপি সদস্য ফারুক মেম্বার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাদ্দাম হোসেন, মোঃ হানিফ, মোঃ ইব্রাহিম, মোঃ শফিক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
গণমিছিল এলাকায় উৎসাহজনক পরিবেশ তৈরি করে। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থনে ঘরে ঘরে ধানের শীষের ভোট চেয়ে প্রচারণা জোরদারের ঘোষণা দেন।
আরকে/ সাইফ




















