আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী গণমানুষের নেতা চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক কে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত শনিবার (৭ ফেব্রুয়ারী) দিনব্যাপী মকিমাবাদ বিশ্বরোড থেকে শুরু হয়ে কাশারী বাড়ি,শীল বাড়ি,মালিবাড়ি,স্টেশন রোড বটতলা এবং রেলস্টেশন চত্ত্বর ব্যাপক নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবার হোসেন।
নির্বাচনী প্রচার কাজে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।
সঞ্চালন করেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু।
উপস্থিত ছিলেন,ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নেজাম,ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান সেলিম,সেলিম সরদার, ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,পৌর বিএনপি নেতা মাহমুদল হাসান জুলহাস,যুবনেতা মাসুদ কন্ট্রক্টার, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম খান,সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহমেদ বিন শাহান শাহ,শ্রমিক নেতা ফারুক,যুবনেতা,রনি আল আমিন,হারুন, সুমন,মানিক, মানিক শেখ, মানিক কাশারী,ছাত্র নেতা ইব্রাহীম হোসেন সহ পৌর এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
আরকে/ সাইফ




















