আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক কে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আয়োজনে শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে রান্ধুনীমুড়া-মনিনাগ,সাতবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুমায়ন কবিরের সার্বিক তত্ত্বাবধানে ১০ নং ওয়ার্ড মৎস্য দলের সভাপতি ইসমাইল হোসেন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ভুট্টো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলার মোঃ বিল্লাল হোসেন,পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মৎস্যজীবি দলের প্রচার সম্পাদক আনা মিয়া,যুগ্ম সম্পাদক কবির হোসেন, সম্মানিত সদস্য মিঠু সহ বিএনপি,মৎস্যজীবি দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা,কর্মী ও সমর্থকবৃন্দ।




















