ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১নং রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিদ্যালয়ের জমি দাতা আলহাজ্ব শাহ আলম মজুমদারের এর সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যবইয়ের বাহিরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলা-ধুলার গুরুত্ব অপরিসিম। তাই আনন্দঘন পরিবেশে লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলা-ধুলার আয়োজন করতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমাম হুসাইন মেহেদী,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাচার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলাউদ্দিন আকন্দ,এ সময় আরো উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মেজবাউদ্দিন আকন্দ, আবুল কাশেম মজুমদার, রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক আবু সুফিয়ান সহ আরো অনেকে।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরকে/ সাইফ




















