চাঁদপুর সামাজিক সংগঠনগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সবুজ সংঘ আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দুস্থ- অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকালে হাজীগঞ্জ সবুজ সংঘের নবনির্মিত ২ নং ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাদাত হোসেন।
সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা,দাতা,জীবন সদস্য বর্তমান কার্যকরী কমিটির সভাপতি মোঃ খায়রুল কবির আবাদ।
অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের সাধারন সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,কার্যকরী কমিটির উপদেষ্টা অধ্যাপক সেলিম মিয়া, হাজিগঞ্জ মডেল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাশেদ গাজী, কার্যনির্বাহী সদস্য বাবু দিলীপ কুমার সাহা,মামুন রশিদ স্বপন,জামাল মজুমদার, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস ছাত্তার, সহ-সম্পাদক ওছমান গনি মিয়াজী, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান,দপ্তর সম্পাদক মোহাম্মদ কবির আহমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ,জীবন সদস্য শাহাবুদ্দিন সাবু, সুমন তালুকদার সহ সকল পর্যায়ের সদস্যবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
সম্প্রতি এই প্রতিষ্ঠানটি ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ন জয়ন্তী উৎসব জাকযমকপুর্ন ভাবে পালন করেছে, প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালে স্থাপিত হওয়ার পর থেকে জেলার অন্যতম সামাজিক, অরাজনৈতিক এবং সেচ্ছাসেবক মুলক কাজে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামুল্যে শিক্ষা উপকরন, এককালীন বৃত্তির টাকা প্রদান, দুস্থ অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা, গৃহহীনদের গৃহ নির্মানে সহযোগিতা, ধর্মীয় উৎসবে খাদ্য সামগ্রী বিতরন, রক্ত দান কর্মসুচি সহ আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান




















