ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বিক্ষোভের ডাক দিয়েছেন ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, কারচুপি ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার ঢাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে জোটের নেতারা।
রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে জোটের প্রতিনিধিরা কমিশনের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, নির্বাচন চলাকালীন ও ফলাফল ঘোষণার সময় নানা অসঙ্গতির বিষয় বারবার কমিশনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় পর্যায় থেকেও লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ভোট গণনায় সামান্য ত্রুটিও চূড়ান্ত ফলে বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু বিভিন্ন কেন্দ্রের ফলাফল শিটে ঘষামাজা, কাটাছেঁড়া ও ওভাররাইটিংয়ের নজির পাওয়া গেছে। অনেক জায়গায় প্রার্থীদের মূল এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বিশেষ করে ঢাকা-৬ আসনের একটি কেন্দ্রের রেজাল্ট শিট পেন্সিলে লেখা হয়েছে বলে দাবি করে তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
এছাড়া নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান জোটের নেতারা। দাবিগুলো আদায়ে আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আগামীকাল বিক্ষোভের ডাক দিয়েছেন ১১ দলীয় জোট

আপডেট : ০৫:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬