ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২ | Rknews71

আরকেনিউজ ডেস্কঃ
কচুয়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলার খাজুরিয়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত একটি স্কুটার থেকে গাঁজাসহ তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দশপাড়া (ভাংগার পাড়) গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে মো. সোহেল ওরফে শুক্কুর আলী (২৯) ও রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকার পারভীন আক্তারের বিল্ডিং এর নীচতলার বাসিন্দা মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. শুভ (২৫)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও কচুয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এদিন সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন সিএনজিচালিত একটি স্কুটার তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন-২ সহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.] মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

কচুয়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২ | Rknews71

আপডেট : ০৬:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২