ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ বন্ধু মহল সমাজকল্যাণ সংস্থা সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ 

  • জসিম উদ্দিন
  • আপডেট : ০৭:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 1243
 চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের শহীদ সৈয়দ নগর গ্রামের একঝাঁক তরুণ স্বপ্ন বিলাসীদের নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “বন্ধু মহল সমাজকল্যাণ সংস্থা পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে  ইউনিয়নের শহীদ সৈয়দ নগর গ্রামের  কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি মো: নাসির উদ্দিন মাস্টারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক তফদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন মিয়াজী,সমাজ সেবক মো: খোরশেদ আলম মিয়াজী, মোঃ লকিত উল্লা, সংগঠনের  পরিচালনা কমিটির সদস্য হাফেজ মোঃ কামরুল ইসলাম রাসেল।
এসময় স্থানীয় ব্যবসায়ী মোঃ মানিক হোসেন সংগঠনের পাশাপাশি নিজ উদ্যোগে হতদরিদ্র অসহায় ৪০ জন লোককে আর্থিক সহায়তা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ সাদ্দাম হোসেন মোঃ মানিক হোসেন ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ যে, ২০২৫  সালে শহীদ সৈয়দ নগর গ্রামের একঝাঁক দেশী-বিদেশী তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে সমাজ সেবায় নানান ভাবে কাজ করে আসছে বন্ধু মহল সমাজকল্যাণ সংস্থা  স্বেচ্ছাসেবী সামাজিক এই সংগঠন।
সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য প্রবাসী মোঃ জসিম উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ , মোঃ শরীফ হোসেন  ভার্চুয়াললি বলেন , আমরা আপাতত চলতি রমজান মাস উপলক্ষে ৪০ জন হতদরিদ্র লোককে ইফতার সামগ্রী বিতরণ করছি।  পরবর্তী পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আশপাশের কয়েকটি গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেয় তারা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনুষ্ঠানিক ভাবে তাদের এই কর্মসূচী উদ্বোধন করা হয়। প্রায় লক্ষাধিক টাকার পণ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে তাদের এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটল।
সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে পশ্চিম সানকি সাইর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ দেলোয়ার হোসেন মল্লিক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জ বন্ধু মহল সমাজকল্যাণ সংস্থা সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ 

আপডেট : ০৭:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬