ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

  • ​সুমন আহমেদ
  • আপডেট : ০৯:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 103

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৩ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ কর্মসূচি সম্পন্ন হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ নবদিগন্তের এই কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কাজে পাশে থাকার আশ্বাস দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় এ মানবিক উদ্যোগটি সফল হয়েছে।

সংগঠনটির সদস্যরা আরো জানান  ‘মানবসেবাই পরম ইবাদত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে যাবে ​নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন। “আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হবে যখন সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন। বিশেষ করে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা আমাদের এই পথচলাকে আরও সহজ করেছে।”

​পরিশেষে, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে এবং দোয়া মিলাদ এর মাধ্যমে এই মহতী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট : ০৯:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬