ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শামসুদ্দিন খাঁন নূরের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 244

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক-এর নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শামসুদ্দিন খাঁন নূর-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন—
সোহেল তানভীর, মো. জহির রায়হান, মহিন, মো. সালাউদ্দিন পাটোয়ারী, তানভীর রাব্বি, মো. ফরহাদ, নয়ন মোল্লা, সামি, শরীফ খান, হিমেল সরকার, নাহিদ ও জিসান প্রমুখ।

আয়োজকরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দরিদ্র মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শামসুদ্দিন খাঁন নূরের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আপডেট : ১০:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬