পবিত্র রমজান মাসের আগমণকে স্বাগত জানিয়ে ছেংগারচর পৌরসভা এলাকার জনগণসহ দেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী মোঃ উজ্জ্বল ফরাজী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মানুষের আত্মাকে সংযম, ক্ষমাশীলতা ও মানবিকতার আলোয় উদ্ভাসিত করে। এই মাসের মূল শিক্ষা হচ্ছে নিজের ভেতরের অহংকার দূর করা, কষ্টে থাকা মানুষের অনুভূতি বোঝা এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা।
মোঃ উজ্জ্বল ফরাজী জানান, ছেংগারচরের মানুষ সবসময় ঐক্য, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তিনি আশা প্রকাশ করেন, রমজান মাসের শুদ্ধতার বার্তা সবার জীবনে শান্তি ও প্রশান্তি বয়ে আনবে। একই সঙ্গে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সবাইকে আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই তার লক্ষ্য। উন্নয়নকে এগিয়ে নিতে স্বচ্ছ প্রশাসন, আধুনিক সেবা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বার্তার শেষে উজ্জ্বল ফরাজী সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহর রহমত ও বরকত যেন প্রতিটি পরিবারকে ঘিরে রাখে এবং রমজান আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।




















