চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরদারকান্দি বাদামতলী বাজারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন ফরাজীকান্দি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সাধারণ সম্পাদক আব্দুল গণি তপাদার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির পণ্য বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ। জনগণের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
এসময় টিসিবির ডিলার মহিউদ্দিন বলেন, সরকার নির্ধারিত নিয়ম মেনে স্বচ্ছভাবে পণ্য বিতরণ করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরা ন্যায্যমূল্যে পণ্য পেতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা মমিন প্রধানইউনিয়ন শ্রমিক দল–এর সাধারণ সম্পাদক আল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিতরণকৃত পণ্য সামগ্রীর মধ্যে ছিল ডাল ২ কেজি, সোয়াবিন তৈল ২ লিটার, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি ও খেজুর ৫০০ গ্রাম।
স্থানীয় উপকারভোগীরা জানান, স্বল্পমূল্যে প্রয়োজনীয় এসব পণ্য পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং নিয়মিত এমন কার্যক্রম চালুর দাবি জানান।




















