ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের প্রথম দিনেই মতলব উত্তরে জমজমাট ইফতার বাজার

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 136

বছর ঘুরে আবারও শুরু হয়েছে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। রোজার প্রথম দিনেই মতলব উত্তরে জমে উঠেছে ইফতার বাজার। সাপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই বিভিন্ন বাজারে মানুষের ভিড় বাড়তে থাকে। রকমারি ইফতার সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই মতলব উত্তরের ছেংগারচর, সুজাতপুর, নতুন বাজারসহ বিভিন্ন বাজারের হোটেল ও রেস্তোরাঁয় ক্রেতাদের আনাগোনা বাড়তে দেখা যায়। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ে এবং অনেক দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

ছেংগারচর বাজারের কয়েটি হোটেলের বিক্রয় প্রতিনিধিরা জানান, বেগুনি, আলুর চপ ও পিঁয়াজু প্রতি পিস ৫ টাকা করে বিক্রি হচ্ছে। ডিম চপ, রোল ও ছোট কাবাব ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। হালিম বাটি ভেদে ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, গতবারের তুলনায় এ বছর খাবারের দাম তেমন বাড়েনি।

ক্রেতা ইসমাইল খান জানান, তিনি মূলত মিষ্টি দই কিনতে এসেছিলেন। কিন্তু বাজারে মুখরোচক নানা খাবার দেখে মাংসের কিছু আইটেমও কিনে নেন। তিনি বলেন, বাসায় পিঁয়াজু ও আলুর চপ ভাজা হয়েছে, আর বাজার থেকে গ্রিল চিকেন নেওয়া হয়েছে।

এদিকে জিলাপি বিক্রির দোকানগুলোর সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। একটি দোকানে প্রতি কেজি জিলাপি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

পাড়া-মহল্লার অস্থায়ী ইফতারের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানান, প্রথম রোজা বৃহস্পতিবার হওয়ায় অনেকেই আগেভাগেই ইফতার কিনতে বের হয়েছেন, ফলে বাজারে ক্রেতার চাপ তুলনামূলক বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রমজানের প্রথম দিনেই মতলব উত্তরে জমজমাট ইফতার বাজার

আপডেট : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬