ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দিনকে মিয়া মঞ্জুর আমিন স্বপনের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন-এর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক ছাত্রনেতা ও মতলব উত্তর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

মতলবের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ড. জালাল উদ্দিনকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া মনজুর আমিন স্বপন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্য, ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফলেই এই বিজয় অর্জিত হয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ফুলেল শুভেচ্ছা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার উন্নয়নে তিনি সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দিনকে মিয়া মঞ্জুর আমিন স্বপনের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০২:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬