ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে রমজান উপলক্ষে উপজেলায় ভ্রাম্যমাণ বাজার মনিটরিং অভিযান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 75

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে শাহরাস্তি উপজেলায় ভ্রাম্যমাণ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার ঠাকুরবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার ও পাইকারি প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান যাচাই করা হয়।

এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, নির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে অসাধু মজুদদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সকল ব্যবসায়ীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় প্রশাসন। শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় ক্রেতারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে রমজান উপলক্ষে উপজেলায় ভ্রাম্যমাণ বাজার মনিটরিং অভিযান

আপডেট : ০২:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬