ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম-এর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। তাঁর দাবি, তাজুল ইসলাম তার পদকে ‘টাকা কামানোর হাতিয়ার’ হিসেবে ব্যবহার করেছেন এবং এই প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট জড়িত ছিল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে সুলতান মাহমুদ অভিযোগ উত্থাপন করেন। তিনি তাজুল ইসলামের পাশাপাশি প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম-এর বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তোলেন।
সুলতান মাহমুদ বলেন, আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি সাবেক এসআই শেখ আবজালুল হকের স্ত্রী একটি ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামীমের কক্ষে প্রবেশ করেছিলেন। বিষয়টি তিনি তাজুল ইসলামের নজরে আনলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তিনি নিজেই তিরস্কৃত হয়েছেন। পরে ওই এসআইকে রাজসাক্ষী হিসেবে অনুমোদন দেওয়া হয় এবং বিচারে খালাস দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, চানখাঁরপুলে ‘গুলি চালানোর নির্দেশ’ ভিডিও প্রকাশিত হওয়া সত্ত্বেও একজন পুলিশ কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। এছাড়া রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলা ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-কে রাজসাক্ষী করার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর পদে নিয়োগ বাতিলের পর তাজুল ইসলাম বলেন, তিনি প্রসিকিউটর সুলতান মাহমুদের অভিযোগ অস্বীকার করেন। প্রসিকিউটর তামীমও অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ট্রাইব্যুনাল–১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছিল। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

আপডেট : ০৩:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬