জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, জাটকা ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ২৯১ জন জেলেদের মাঝে ২১ দশমিক ১৬ মেট্রিক টন চাউল জন প্রতি ৪০ কেজি করে বিতরণ করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এক সংক্ষিপ্ত আলোচনায় দূর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং ঝাটকা রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে৷ কোন জেলে নদীতে ঝাটকা দরবেন না ৷
তিনি আরও বলেন, ঝাটকা রক্ষায় সবার সচতেন থাকতে হবে। ঝাটকা রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন ৷ তাই ঝাটকা দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে ৷
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু।
ইউপি সদস্য মো. সবুজ মিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম সরকার, নাসির আহমেদ, মাহমুদা আক্তার।




















