ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শাহ আলমের সন্তান সাফির ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

বগুড়ার সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শাহ আলমের সন্তান মোঃ শাহ পরান সাফি  অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়ে গৌরব অর্জন করেছেন। তিনি সোনাতলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টিএম মেমোরিয়াল একাডেমী থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মেধাবী ছাত্র শাহ পরান সাফির এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার এ কৃতিত্ব প্রতিষ্ঠানের জন্য গর্বের এবং ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদী।
শাহ পরান সাফির পিতা পুলিশের সাব-ইন্সপেক্টর শাহ আলম সন্তানের এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।
এদিকে সোনাতলা উপজেলার বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। তার এ সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শাহ আলমের সন্তান সাফির ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

আপডেট : ০৭:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬