ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিক পাপ্পু মাহমুদের বাবার দাফন সম্পন্ন,  বিভিন্ন মহলের শোক

হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দেশ রুপান্তর ও চাঁদপুর কন্ঠের প্রতিনিধি পাপ্পু মাহমুদের বাবা মরহুম মো. হাবিবুর রহমানের (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বাদ আছর জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে এদিন সকাল ৬টায় অসুস্থতাজনিত কারণ তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের মুন্সী বাড়ির মৃত ছেরামত আলী মুন্সীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিন জানাযা’র পূর্বে মরহুম মো. হাবিবুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ ফেরদৌস আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মানিক প্রমুখ।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রেসক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় ও এলাকাবাসী ও মরহুমের পরিবার, নিকট আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এদিকে বাবার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন, সাংবাদিক পাপ্পু মাহমুদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সাংবাদিক পাপ্পু মাহমুদের বাবার দাফন সম্পন্ন,  বিভিন্ন মহলের শোক

আপডেট : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬