ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার-মাহফিল

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রয়াত সদস্যদের সম্মানে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করে তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জীবিত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন, সাংবাদিক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সুসম্পর্ক সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্ল্যাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইমাম হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সমিতির আজীবন সদস্য মো. মোস্তফা কামাল সুমন, ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করা হয়। পরে মিলাদ মাহফিলে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন, সমিতির সিনিয়র সদস্য কাজী হারুন অর রশিদ।

এসময় পৌর জামায়াতের আমীর আবুল হাসনাত, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা’সহ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাবেক সভাপতি কাজী মোরশেদ আলম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাছান, নজরুল ইসলাম জসিম’সহ সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার-মাহফিল

আপডেট : ০৯:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬