ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দিলেন কাজী জিয়া

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী জিয়াউর রহমান। প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে শনিবার দুপুরে কাজী জিয়াউর রহমানের ব্যবসায়ীক প্রতিষ্ঠান রুপের হাটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও পেশীশক্তি মুক্ত শান্তিপূর্ণ ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিতকরন হচ্ছে আমার লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি বাজারে চুরি বন্ধে পুরো বাজারকে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হবে। এখানে কারো পেশী-শক্তি ব্যবহারের সুযোগ নেই এবং কাউকে সেই সুযোগ দেওয়া হবে না।

চাঁদপুরের প্রাণকেন্দ্র ‘হাজীগঞ্জ বাজার’ উল্লেখ করে তিনি বলেন, হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে আর্থিক ফান্ড গঠন করা হবে। এছাড়া ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করণীয়, ব্যবসায়ীদের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে সবকিছুই আমি করবো।

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে কাজী জিয়াউর রহমান বলেন, স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করার পর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ সভা ও সর্বস্তরের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সমিতির কার্যকরি পরিষদের মেয়াদ ২, ৩ কিংবা ৫ বছর নির্ধারণ করা হবে।

চাঁদপুর-৫ আসনের নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাদের সাংসদ বলেছেন স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করার পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও আশাবাদী সাংসদ মহোদয়ের সার্বিক সহযোগিতায় বাজারের নির্বাচন ও ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করা হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাজারের ব্যবসায়ী, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাজী জিয়াউর রহমান গত ২৫ বছর যাবৎ হাজীগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। তিনি হাজীগঞ্জ বাজারস্থ রুপের হাট, পরিস্থান ও বিগবস ইলেকট্রনিকসের সত্ত্বাধিকারী। দীর্ঘদিন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় একটি অনিশ্চিত পরিবেশ বিরাজ করছে।

সম্প্রতি উপজেলা প্রশাসন কর্তৃক অনুষ্ঠিত সুধীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় হাজীগঞ্জ বাজারসহ উপজেলার সকল হাটবাজারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের কথা উল্লেখ করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক।

বিশেষ করে তিনি হাজীগঞ্জ বাজারের কথা উল্লেখ করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একই কথা উল্লেখ করেন। সেই থেকে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা বিভিন্নভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দিলেন কাজী জিয়া

আপডেট : ০৯:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬