ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুরহাটে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১ মার্চ) জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে বাবুরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানে গুলোর পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকা এবং নির্ধারিত রেট তালিকা সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক অভিযানটি পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাবুরহাটে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আপডেট : ০৮:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬