ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে ভোট আজ

মার্কিন প্রেসিডেন্টের একতরফা যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাব নিয়ে আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সিনেটে। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় এ প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা আরও জোরদার হবে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে এই উদ্যোগটি সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরানে হামলার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নির্দিষ্ট পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নিতে পারেন। তবে কংগ্রেসকে পাশ কাটিয়ে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতাদের একটি অংশ।
প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কংগ্রেসের কয়েকজন সদস্য প্রেসিডেন্টের এ ধরনের একক সিদ্ধান্তের বিরোধিতা করছেন এবং যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার দাবি তুলেছেন।
অন্যদিকে ইরান দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন জনগণের স্বার্থে নয়; বরং ইসরাইলকে সন্তুষ্ট করার কৌশল হিসেবে নেওয়া হয়েছে।
সিনেটের আজকের ভোটাভুটিকে কেন্দ্র করে ওয়াশিংটনে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। প্রস্তাবটি পাস হলে ভবিষ্যতে প্রেসিডেন্টের একক সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে ভোট আজ

আপডেট : ০২:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬